আন্তর্জাতিক

জি-২০ সম্মেলন: পুলিশ অফিসারদের গাড়ি ফেরত নিচ্ছে ভারত

G20 logo with lotus flower and India map at the summit venue. Channel i News - চ্যানেল আই নিউজ

G20 শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত ভারতের দিল্লির স্থান, যেখানে বিশ্ব নেতারা অংশগ্রহণ করবেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশ অফিসারদের উদ্বৃত্ত গাড়ি ফেরত চেয়েছে ভারত। জি-২০ সম্মেলনের প্রয়োজনে দিল্লির সিনিয়র অফিসারদের ১১৮টি উদ্বৃত্ত গাড়ি ফেরত দিতে বলেছে দেশটির সরকার।

রোববার ২০ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, পুলিশের বিশেষ কমিশনার গরিমা ভাটনগর জি-২০ সম্মেলনের জন্য ব্যবহার করা যেতে পারে এমন উদ্বৃত্ত যানবাহনের জন্য একটি অডিট পরিচালনা করেন।

অডিটের ফলাফল অনুযায়ী, শুধুমাত্র রাজধানী দিল্লিতেই সিনিয়র অফিসারদের কাছে এমন উদ্বৃত্ত গাড়ি রয়েছে ১১৮টি। এই গাড়িগুলো অবিলম্বে ফেরত দিতে বলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) এবং যুগ্ম পুলিশ কমিশনার (সিপি) পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি ফেরত দিতে বলা হয়।

এ পর্যন্ত ১৬ জন কর্মকর্তা তাদের গাড়ি ফেরত দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়। এর মধ্যে ছয়জন সাবেক পুলিশ কমিশনার রাকেশ আস্থানার সাথে ছিলেন। চারজন সাবেক বিশেষ সিপি মুকেশ কুমার মীনারের সাথে ছিলেন, তিনজন বিশেষ সিপিএস সুন্দরী নন্দার সাথে এবং তিনজন পুলিশ অফিসার মধুর ভার্মার সাথে কাজ করেছেন।

আগামী মাসে দিল্লিতে ১৮তম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিষয়:জি-২০ জি-২০ সম্মেলন ভারত ভারতে জি-২০ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…