চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ভারতের

নিউজিল্যান্ড সিরিজ ও টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত এশিয়া কাপের আগে টি-টুয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে শুভমন গিলকে ফিরিয়েছিলো ভারত। তবে রান খরায় এই ওপেনার বিশ্বকাপের দলে জায়গা পাননি। বাদ পড়েছেন সাউথ আফ্রিকা সিরিজে উইকেটরক্ষক হিসেবে খেলা জিতেশ শর্মাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ৫ ম্যাচের তিনটিতে তিনি খেলেছিলেন। অন্যদিকে চমক জাগিয়ে প্রায় দুবছর পর দলে ফিরলেন ইশান কিশান।

সংবাদ সম্মেলনে শনিবার আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও এই দল নিয়েই খেলবে ভারত।

ব্যাট হাতে ২০২৫ সালটি ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়ের মধ্যে পার করলেও, সূর্যকুমার যাদবের কাঁধেই থাকছে ভারতের অধিনায়কত্ব। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

প্রোটিয়াদের বিপক্ষে সবশেষ সিরিজে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৪, ০ ও ২৮ রান করেন গিল। পঞ্চম ও শেষ ম্যাচে একাদশে এসে ২২ বলে ৩৭ রান করেন স্যামসন। তিনিই বিশ্বকাপে অভিষেক শর্মার ওপেনিং সঙ্গী হতে চলেছেন।

এদিকে ২০২৩ সালে ভারতের হয়ে সর্বশেষ টি-টুয়েন্টি খেলা ইশান সম্প্রতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে আলো ছড়িয়েছেন। হরিয়ানার বিপক্ষে বুধবার করেন সেঞ্চুরি। তাতেই দুয়ার খুলে গেছে তার। বিকল্প ওপেনার ও উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার। ইশান দলে আসায় বাদ পড়েছেন জিতেশ শর্মা। যাকে নিচের দিকে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলাচ্ছিলো ভারত, তবে জিতেশও তেমন কিছু করতে পারেননি।

আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে ভারত। ‘এ’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তান।

Reneta

নিউজিল্যান্ড সিরিজ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, আর্শ্বদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিশান (উইকেটরক্ষক)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিলটি-টুয়েন্টি বিশ্বকাপনাবিবিয়ানিউজিল্যান্ডপাকিস্তানবুমরাহভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT