চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শানাকা ক্যাচ আউট, রান আউট, তারপরও নটআউট, সুপার ওভারে আসলে কী ঘটেছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও কোচের আলোচনা, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ফাইনালের আগে শ্রীলঙ্কার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে নেমেছিল ভারত। নির্ধারিত ওভার শেষে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ টাই হলে সুপার ওভারে গড়ায়। সেখানে ঘটে নানা নাটকীয়তা। দাসুন শানাকাকে বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল আউট দেন, শানাকা রানআউটও হন। তারপর আবার সিদ্ধান্ত বদলে নটআউট দেন আম্পয়ার। আসলে সেখানে কী হয়েছিল?

সুপার ওভারের চতুর্থ বলে স্ট্রাইকে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। বল করছিলেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। শট খেলতে গেলে বল কিপারের হাতে যায়, বোলারের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার গাজী সোহেল।

শানাকা বলের দিকে খেয়াল না করে রান নিতে যান। এ সময় উইকেটকিপার সঞ্জু স্যামসন শানাকাকে রান আউট করেন। পরক্ষণেই দেখা যায় লঙ্কান ব্যাটার রিভিউয়ের আবেদন করেছেন এবং আম্পায়ার তার সিদ্ধান্ত বদলে নটআউট দিয়েছেন। এ বিষয়টিকে কোনোভাবেই মানতে পারছিলেন না ভারতীয় ফিল্ডাররা।

বিষয়টি নিয়ে শ্রীলঙ্কান হেড কোচ সনাৎ জয়সুরিয়া বলেছেন, ‘নিয়ম অনুযায়ী, আপনি ক্যাচের আবেদন করলে শানাকা থার্ড আম্পায়ারের কাছে যেতে পারবেন। আম্পায়ারের প্রথম সিদ্ধান্ত প্রথমে বিবেচনা করা হবে, দ্বিতীয়টি নয়। সেই নিয়ম অনুযায়ী শানাকা রিভিউ নেন এবং সেটা নটআউট ছিল। প্রকৃতপক্ষে এটাই ঘটেছে।’

অবশ্য পরের বলে ক্যাচ আউট হন শানাকা। ৩ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ১ বল খেলে সহজে ম্যাচ জিতে নেয় ভারত।

এ ম্যাচে আগে ব্যাট করা ভারত অভিষেক শর্মার ৬১ ও তিলক ভার্মার ৪৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে। জবাব দিতে নেমে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি এবং কুশল পেরেরার ফিফটিতে শ্রীলঙ্কাও ২০২ রান করলে ম্যাচ টাই হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৫জয়সুরিয়াপাকিস্তানভারতলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কাসোহেলস্যামসন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT