সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টির সিরিজে দলের সঙ্গে ছিলেন ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল। তবে ১৬ ডিসেম্বর লক্ষ্ণৌতে অনুশীলনের সময় পায়ে চোট পান তারকা ব্যাটার। তাতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের দল থেকে ছিটকে যান । তবে খুব তাড়াতাড়ি তাকে দলে পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
শুক্রবার বিবৃতি বিষয়টি জানায় বিসিসিআই। সেখানে বলা হয়েছে, ‘গত ১৬ ডিসেম্বর লক্ষ্ণৌতে নেটে ব্যাট করার সময় শুভমান গিলের ডান পায়ে আঘাত লাগে। একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ এবং বিসিসিআইয়ের মেডিকেল টিমের কাছে চিকিৎসা নেয়ার পর তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে আহমেদাবাদে অনুষ্ঠিত শেষ টি-টুয়েন্টিতে তাকে দলে পাওয়া যাবে না।’
গিলের চোটে দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার সনজু স্যামসন। চোট সেরে উঠে দলে ফিরেছেন পেস তারকা জাসপ্রিত বুমরাহ। বুমরাহ দলে ফেরায় বাদ পড়েছেন ডানহাতি আরেক পেসার হর্ষিত রানা। ব্যাটিং সুবিধার জন্য দলে নেয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে, বাদ পড়েন কুলদীপ যাদব।







