চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা। আসরের অন্যতম হট ফেভারিট স্বাগতিক ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকার কিছুটা চাপে থাকাটাই স্বাভাবিক। তবে ভারত তার চেয়ে বেশি চাপে আছে বলে মনে করছেন প্রোটিয়া কোচ শুকরি কনরাড। সেই চাপের মধ্যে রেখেই ভারতকে হারাতে চান তিনি।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ভারত ও সাউথ আফ্রিকা ম্যাচ। তার আগের দিন সংবাদ সম্মেলনে এমন জানান প্রোটিয়া প্রধান কোচ।

বলেছেন, ‘এখানে চাপ অনেক বড় ব্যাপার। আমাদের উপরেও রয়েছে, তাদের উপরেও রয়েছে। আমার মনে হয়, আমরা সবাই বড় দলের বিপক্ষে খেলার চাপ নিয়ে কথা বলি। তবে আমরা হয়ত জানি না তারা কতটা চাপে রয়েছে।’

কনরাড বলেছেন, ‘বিশ্বকাপের আগে অনেকেই বলেছিল, ৩০০’র বেশি রান হবে, এরকম আরও অনেক কিছু। তবে বিশ্বকাপে অনেক ব্যাপার থাকে। দ্বিপাক্ষিক সিরিজে ক্রিকেটাররা এসেই অনেক বেশি স্বাধীনতা নিয়ে খেলতে পারে তবে বিশ্বকাপে একদমই ভিন্ন ধরনের চাপ থাকে।’

চাপের মধ্যে রেখে ভারতকে কাবু করার কথা জানিয়ে প্রোটিয়া কোচ বলেন, ‘ভারতের মত কোনো দলের বিপক্ষে অনেক খুঁটিনাটি ব্যাপার থাকে। তারা অনেক চাপে থাকবে সেমিফাইনালে যেতে এবং অবশ্যই তারপর ফাইনালে যেতেও। আশা করি আমরা তাদেরকে সেই চাপের মধ্যে ফেলে চেপে ধরতে পারব।’

নিজেদের পরিকল্পনা নিয়ে কনরাড বলেন, ‘তারা ছক্কা হাঁকাতে অনেক পছন্দ করে। তারা প্রথম বল থেকেই আপনাকে চাপে রাখতে চাইবে। বল হাতে যদি দ্রুত কিছু উইকেট তুলে ফেলতে পারি এবং ব্যাট হাতে যদি শুরুর দিকে কিছুটা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারি এটা লম্বা সময়ে আমাদের সঠিক ফল এনে দিতে কার্যকরী হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সুপার-এইট’কনরাডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের প্রস্তুতি পাকিস্তানের

জুন ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার

জুন ১৯, ২০২৬

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

জুন ১৯, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

জুন ১৯, ২০২৬

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT