চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়তে প্রোটিয়াদের দরকার ৮ উইকেট, ভারতের ৫২২ রান

গৌহাটি টেস্টের শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৯ সালে সবশেষ ভারতে টেস্ট সিরিজ জিতেছিল সাউথ আফ্রিকা। দীর্ঘখরা কাটানোর কাছাকাছি এসে দাঁড়িয়েছে টেম্বা বাভুমার দল। সফরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের বাকি আর একদিন। শেষদিনে জয় পেতে প্রোটিয়াদের দরকার ৮ উইকেট, অন্যদিকে ড্রয়ের সুযোগই বেশি ভারতের সামনে। জিততে শেষদিনে স্বাগতিকদের যে করতে হবে আরও ৫২২ রান।

শনিবার শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৫১.১ ওভারে ৪৮৯ রানে থামে। জবাবে ভারতের প্রথম ইনিংস থামে ৮৩.৫ ওভারে ২০১ রানে। ২৮৮ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারী দল। জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ৫৪৯ রান। চতুর্থ দিনে ২ উইকেটে ২৭ রান তুলে খেলা শেষ করেছে রিশভ পান্টের দল।

টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ৪১৮। শুধু এশিয়ার মাটিতে খেলা টেস্টগুলোতে আগে কোন দল ৪০০ রানও তাড়া করতে পারেনি। সর্বোচ্চ তাড়ার রেকর্ড ৩৯৫, চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের মাটিতে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ৩৮৭, ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল ভারতই। এ ম্যাচে জিততে স্বাগতিকদের গড়তে হবে রেকর্ড।

Banglabid

চতুর্থ দিনে নেমে ৫ উইকেট হারালেও বড় লিড নিশ্চিত করে সাউথ আফ্রিকা। আগেরদিন দুই ওপেনার সাজঘরে ফিরেছিলেন। এরপর ত্রিস্তান স্টাবস ৯৪ ও টনি ডি জর্জির ৪৯ রানে এগোয় প্রোটিয়ারা। উইয়ান মুল্ডার অপরাজিত ছিলেন ৩৫ করে। ভারতের হয়ে ৪ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

শেষ বিকেলে বড় লক্ষ্যে নেমে মার্কো জানসেনের বলে ১৭ রানে ফিরে যান যশ্বী জয়সওয়াল। ১৯ বলে ১৩ রানে। আরেক ওপেনার লোকেশ রাহুলকেও দ্রুত ফেরান সাইমন হার্মের। ৩০ বলে ৬ রান ফেরেন রাহুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট সিরিজবাভুমাভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহারমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT