চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখুক ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী শেখ হাসিনাকে বিরত রাখার দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চায় ভারতের মাটিতে থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য, বিবৃতি দেওয়া থেকে বিরত থাকুন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আমরা ঢাকায় ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারকে এ কথা জানিয়েছি।

তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে এটি জানানো হয়েছে। তাদের স্পষ্টভাবে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি, বক্তব্য দিয়েছে, বাংলাদেশ তা ভালোভাবে দেখছে না। এ ব্যাপারে সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। সাবেক প্রধানমন্ত্রীকে এসব থেকে বিরত রাখার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।

Banglabid

এক প্রশ্নের জবাবে তৌফিক বলেন, ভারতীয় হাইকমিশনার বলেছেন, তিনি তার সরকারের কাছে বার্তাটি পৌঁছে দেবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানার বিষয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ডিজি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে এখনও কোনো অনুরোধ পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Reneta

তিনি বলেন, তৃতীয় দেশের ভিসা পেতে যেসব বাংলাদেশি শিক্ষার্থীর ভারতে যেতে হয়, তারা যাতে ভিয়েতনাম, উজবেকিস্তান বা পাকিস্তানের মতো অন্যান্য দেশ থেকে ভিসা পেতে পারে তা নিশ্চিত করার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তৌফিক বলেন, জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের হয়রানির ঘটনায় সরকার জেনেভাস্থ বাংলাদেশ মিশনের কাউন্সেলর (শ্রম শাখা) মোহাম্মদ কামরুল ইসলামকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, এটি একটি দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিদেশে বাংলাদেশের সব মিশনকে উচ্চ পর্যায়ের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নিরাপত্তা ও যথাযথ প্রোটোকল নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

সূত্র: ইউএনবি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্র মন্ত্রণালয়শেখ হাসিনাহাসিনার রাজনৈতিক বক্তব্য
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT