চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষকে ভালো বোঝে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে আইসিসি ইভেন্টে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড বরাবরই দুর্দান্ত। কিউইদের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা টি-টুয়েন্টিতে টিম ইন্ডিয়াকে অনেকবার হারানোর অভিজ্ঞতা রয়েছে। তবে এবার চিত্রপট ভিন্ন, খেলা হচ্ছে ভারতের মাটিতে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের উপর স্বাভাবিকভাবেই চাপ থাকবে। তবে বড় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলছেন কিউইরা প্রতিপক্ষকে ভালো বোঝে।

রোহিত শর্মা মুম্বাইয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিশদ আলোচনা করেছেন। প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডের বিষয়ে বলেন, ‘দেখুন, আমরা যখনই প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলি, অবশ্যই সবচেয়ে সুশৃঙ্খল দল মনে হয়। এভাবেই তারা খেলতে চায়। ক্রিকেটটা তারা খুব বুদ্ধিমানের মতো খেলে।’

‘তারা প্রতিপক্ষকে বেশ ভালো বোঝে। অবশ্যই তারা ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন আসরে আমাদের অনেক খেলোয়াড়ের সঙ্গে খেলেছে। তাদের সবাই বোঝে, প্রতিপক্ষের মনে কি চলছে। একইভাবে বিষয়টা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য।’

নিউজিল্যান্ডের ক্রিকেট নিয়ে রোহিতের ভাষ্য, ‘গত কয়েক বছর ধরে তারা ধারাবাহিক ক্রিকেট খেলছে। আমি যদি ভুল না করি, তারা সম্ভবত ২০১৫ সালের পর গত ছয়-সাত বছরে আইসিসির সবগুলো ইভেন্টের ফাইনাল খেলেছে। আমরা সবগুলো দলকে অনুসরণ করছি। তাদের শক্তির জায়গা, দুর্বলতাগুলো কোথায় তা দেখছি। এগুলোর উপর ভিত্তি করেই আগামীকাল খেলতে নামবো।’

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে প্রথম সেমিফাইনাল। ভেন্যুটি সবসময় ব্যাটিং সহায়ক হলেও পিচে কিছুটা পেস ও বাউন্স থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়াংখেড়েওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকিউইনিউজিল্যান্ডভারতমুম্বাইরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT