ক্রিকেট

রোহিত ২০২৭ সাল পর্যন্ত অধিনায়কত্ব করবেন: কাইফ

ভারতীয় ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ভারতীয় ক্রিকেটার মাঠে একে অপরের সাথে হাত মেলাচ্ছেন, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ওয়েস্ট ইন্ডিজে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির থাকা না থাকা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোথায় খেলবে সেটা ঠিক করতে করতে সময় চলে যায় ভারতের। পাকিস্তানে খেলতে যায়নি তারা, দুবাইতে সব ম্যাচ খেলবে রোহিতের দল। দলের নেতৃত্বে থাকা অভিজ্ঞ রোহিত শর্মাকে নিয়ে সাবেক অলরাউন্ডার মোহাম্মদ কাইফ বলেছেন, ২০২৭ পর্যন্ত রোহিতের অধিনায়কত্ব করা উচিত।

১৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা কাইফ রোহিতের অর্জন নিয়ে কোনো সন্দেহ করতে চান না। বলেছেন, ‘অধিনায়ক হিসেবে রোহিত শর্মা যা অর্জন করেছেন তার ধারেকাছেও কেউ নাই। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তার নেতৃত্বে। তার পর থেকে ভারত খুব বেশি ওয়ানডে খেলেনি, এরপর তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে।’

‘এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঈশ্বর ভারতকে যদি খারাপ পারফরম্যান্স করতে না করলেও রোহিত শর্মাকে বলবে না। তখন কোচদের সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি। রোহিত শর্মা ওয়ানডে খেলা চালিয়ে যাবেন। ওয়ানডে নিয়ে আপনি তাকে প্রশ্ন করতে পারবেন না। দুর্দান্ত ফর্মে আছেন তিনি, মাত্রই একটি সেঞ্চুরি করলো। অধিনায়ক হিসেবে তার জয়ের শতাংশ অন্যদের থেকে ভালো।’

বৃহস্পতিবার ভারত-বাংলাদেশের তাদের প্রথম ম্যাচে নামবে। মিশনের প্রথমে ‘এ’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। খেলা হবে দুবাইয়ে, বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু। গ্রুপে আরও আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

বিষয়:কাইফ দুবাই পাকিস্তান বিরাট কোহলি ভারত রোহিত শর্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…