চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীন-মোদি-অমিত শাহ ‘হতে চান’ কোহলি-রোহিতদের কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ২৮, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে। বোর্ডের বিজ্ঞপ্তির পর পদটির জন্য আবেদন পড়েছে অসংখ্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রে খবর, প্রায় ৩০০০ আবেদন পড়েছে কোচ হতে। তালিকায় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও আছে!

এমন ঘটনা ঘটেছে মূলত বিসিসিআইয়ের পলিসির কারণে। প্রধান কোচের আবেদন ফর্মটি গুগুল ফর্মে তৈরি করা এবং বোর্ড সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রেখেছিল। ফলে তারকা, রাজনৈতিক নেতা, ক্রিকেটারসহ অনেকের নাম ব্যবহার করে কিছু মানুষ এমন আবেদন করে রেখেছে। এভাবেই শচীন-মোদি-অমিত শাহের নাম আবেদনকারীর মাঝে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সাবেক ওপেনার ও বিজেপির লোকসভার সদস্য গৌতম গম্ভীর। বিসিসিআই বলছে, তারা সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, স্পিনার হরভজন সিং এবং মারকুটে সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের নামও পেয়েছে।

বিসিসিআইয়ের এক কর্তাব্যক্তি জানিয়েছে, ‘গতবছরও, বিসিসিআই অনেক সাড়া পেয়েছিল এবং সেবারের গল্পও প্রায় একইরকম ছিল। বোর্ড গুগল ফর্মে আবেদন করতে বলেছে এ কারণে যে, এখান থেকে নাম যাচাই-বাছাই সহজ হবে।’

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুসারে, ‘আবেদনকারীকে মার্ক অ্যাথলেটদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং চাপ সামলানো ও সহযোগিতার মনোভাব থাকতে হবে। এমন একটি বিশ্বমানের দল গড়তে হবে যেখানে সব পরিস্থিতিতে জয়ের মানসিকতা থাকবে, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় ও অংশীজনের দৃষ্টিভঙ্গিকে অনুপ্রাণিত করে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতগম্ভীরধোনিবিসিসিআইভারতমোদিরাহুললিড স্পোর্টসশচীনশেবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT