চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শূন্যরানে ৬ উইকেট হারিয়ে বিধ্বস্ত ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বোলিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেপটাউনে ঝড় বইছে উইকেটের। দুই সেশন যেতে না যেতেই দু’দলের ২০ উইকেট নেই।। সিরাজ ঝড়ে প্রোটিয়াদের ৫৫ রানে অলআউট করার পর চা বিরতির কিছুক্ষণ পরেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস। শূন্য রানে ছয় ব্যাটারকে হারিয়ে ১৫৩ রানে থেমেছে রোহিত শর্মার দল।

৩৪তম ওভারের প্রথম বলে দলীয় ১৫৩ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। এরপর কেনো রান যোগ করার আগেই পরের এগারো বলে ৬ ব্যাটারকে হারায় সফরকারী দল। শেষ পাঁচ উইকেট জুটিতে কোনো রান না করতে পারার ঘটনা ঘটেনি আগে কখনও। শেষ ৫ উইকেট জুটিতে এর আগে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ১৯৯০ সালে এমসিজিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩ রান তুলতে গিয়ে শেষ ৫ উইকেট হারিয়েছিল ইংলিশরা।

যশ্বী জয়সওয়ালসহ শূন্য রানে ফিরেছেন ভারতের ছয় ব্যাটার। ৬ ব্যাটার কোন রান না করার ঘটনা টেস্টে এ নিয়ে অষ্টমবার ঘটলো। যার মধ্যে দু’বারই ভারতের। ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার এমন ঘটনার সম্মুখীন হয়েছিল ভারত। সর্বপ্রথম ১৯৮০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার শূন্য রানে ছয় ব্যাটারকে হারায় পাকিস্তান।

Banglabid

কেপ টাউনে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৫ রানে গুটিয়ে যায় তারা। জবাবে নেমে ১৫৩ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস। তবে প্রথম ইনিংসে ৯৮ রানের লিড পেয়েছে সফরকারী দল।

ভারতের শুরুটা অবশ্য খারাপ হয়নি। ১৭ রানে জয়সওয়াল ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে ৫৫ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমন গিল। দলীয় ৭২ রানে রোহিতকে ফেরান নান্দ্রে বার্গার। ৫০ বলে ৩৯ রান করেন ভারতের অধিনায়ক। ১০৫ রানে তৃতীয় ব্যাটারকে হারায় সফরকারী দল। গিল ফিরে যান ৫৫ বলে ৩৬ রান করে।

দলীয় পাঁচ রান যোগ করার পরই শূন্য হাতে ফিরে যান শ্রেয়াস আয়ার। ৪ উইকেটে ১১১ রান করে চা বিরতিতে যায় ভারত। বিরতির দেখেশুনেই এগোচ্ছিল ভারত। রাহুল ও কোহলি জুটি তোলেন ৪২ রান। ভারতের ইনিংসে বিপত্তির শুরু ৩৪তম ওভারে ১৫৩ রানে। বলে আসেন লুনগি এনগিদি। প্রথম বলে ফেরান লোকেশ রাহুলকে। ৩৩ বলে ৮ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহকেও ফেরান এনগিদি।

Reneta

নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে এনগিদির ঝড় দেখেছিলেন কোহলি। পরের ওভারে স্ট্রাইকে ফিরে রান যোগ করার আগেই রাবাদার শিকার হন কিংবদন্তি ব্যাটার। ৫৯ বলে ৪৩ রান করেন তিনি। এরপর ওভারের চতুর্থ বলে রান আউট হয়ে ফিরে যান সিরাজ ও পঞ্চম বলে প্রসিধ কৃষ্ণকে ফিরিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন রাবাদা।

প্রোটিয়াদের কাগিসো রাবাদা, লুনগি এনগিদি ও নান্দ্রে বার্গার তিনটি করে উইকেট নেন।

টেস্টে এক ইনিংসে শূন্য রানে ৬ ব্যাটার আউটের ৮ ঘটনা
১. পাকিস্তান, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ১৯৮০
২. সাউথ আফ্রিকা, প্রতিপক্ষ ভারত, ১৯৯৬
৩. বাংলাদেশ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০০২
৪. ভারত, প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১৪
৫. নিউজিল্যান্ড, প্রতিপক্ষ পাকিস্তান, ২০১৮
৬. বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ২০২২
৭. বাংলাদেশ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০২২
৮. ভারত, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, ২০২৪

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনগিদিকেপ টাউনকোহলিভারতরাবাদালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT