আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে ‘হাইভোল্টেজ’ এ ম্যাচ ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চরমে। তবে দু’দলের জন্য পরিস্থিতি দু’রকম। প্রথম ম্যাচ হেরে বেশ চাপ নিয়েই ম্যাচটি খেলবে আসরের স্বাগতিক দেশ পাকিস্তান। আর ভারতের সামনে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিতের হাতছানি। সাম্প্রতিক কিছু ম্যাচের মতো একপেশে নয় জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় ভক্তরা।




