চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তানের নিয়মিত সিরিজ চান রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচে দুই ক্রিকেটার হাসিমুখে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক বৈরিতায় এক যুগের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হচ্ছে না কেউ কারো। টেস্টে দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। তবে পাকিস্তানের বিপক্ষে নিয়মিত সিরিজ খেলতে চান ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামের একটি পডকাস্টে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলোচনা চলাকালে এই ইচ্ছের কথা জানিয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়কের চাওয়া শুধু আইসিসি বা এসিসির টুর্নামেন্ট নয়, টেস্ট ক্রিকেটের স্বার্থে ভারত-পাকিস্তান নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হোক।

ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হওয়া টেস্ট ক্রিকেটের জন্য দারুণ হবে বলছেন রোহিত। পডকাস্টে মাইকেল ভনের করা একপ্রশ্নের জবাবে রোহিত বলেছেন, ‘ওরা (পাকিস্তান) দল হিসেবে দারুণ। বোলিং লাইন আপ অসাধারণ। আমি মনে করি দারুণ এক প্রতিযোগিতা হবে, বিশেষ করে খেলাটা যদি বিদেশের কন্ডিশনে হয়। সর্বশেষ ভারত–পাকিস্তান ২০০৬ বা ২০০৮ সালে (মূলত ২০০৭ সালে) টেস্টে মুখোমুখি হয়েছে। কলকাতায় হওয়া ম্যাচটিতে ওয়াসিম জাফর ডাবল সেঞ্চুরি করেছিলেন।’

Banglabid

২০০৭ সালে ৩ ম্যাচের সিরিজিটিতে ১-০ ব্যবধানে জিতেছিল ভারত। দিল্লিতে প্রথম টেস্টে ৬ উইকেটে জয় পায় স্বাগতিকরা। কলকাতা ও বেঙ্গালুরুতে পরের দুই ম্যাচ ড্র হয়।

পাকিস্তানের বিপক্ষে নিয়মিত সিরিজ খেলার ইচ্ছেও জানিয়েছেন রোহিত। বলেছেন, ‘আমি চাই (সিরিজ খেলতে)। সেটা হলে ভালোই হবে। দিন শেষে আমরা প্রতিযোগিতার মধ্যে থাকতে পারব। আমার মনে হয় দুই দলের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। যাই হোক, এখন আইসিসির টুর্নামেন্টে খেলছি। তাই অন্য কোনো সিরিজে খেলা ব্যাপার না। আমার সব আগ্রহ নির্ভেজাল ক্রিকেট নিয়ে। এটা হবে নির্ভেজাল ক্রিকেট। এটাও ব্যাট–বলেরই লড়াই। তাহলে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ খেলতে আপত্তি কোথায়?’

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৭ উইকেটে জয় পেয়েছিল ভারত। ম্যাচে দর্শকদের তুমুল আগ্রহের কারণে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ লাখ হলেও প্রায় দেড় লাখের মতো টিকিট বিক্রি করে আয়োজকেরা। ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল মেলবোর্নে। সে ম্যাচে ৯০ হাজারেরও বেশি দর্শক হয়েছিল।

Reneta

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৪ হাজার হলেও টিকিটের জন্য এর ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আইসিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানভারতভারত-পাকিস্তান সিরিজরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠানো বন্ধে ব্যবস্থা নিল বিকাশ অ্যাপ

পরবর্তী

হঠাৎ বন্যায় ডুবলো দুবাই, কারণ কী?

পরবর্তী
দুবাইয়ে বন্যার কারণে সড়ক ও গাড়ি পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ বন্যায় ডুবলো দুবাই, কারণ কী?

জার্মানির পতাকা উড়ছে আকাশে, কালো, লাল, হলুদ রঙের. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানিতে গ্রেপ্তার ২

সর্বশেষ

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT