চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে হাসপাতালে রিজওয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চোট-আতঙ্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের। এশিয়া কাপ শুরুর আগে চোটে পড়েছেন নির্ভরযোগ্য দুই পেসার শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম। ভারতের বিপক্ষে জয়ের পর এবার হাসপাতালে নিতে হল মোহাম্মদ রিজওয়ানকে।

গ্রুপপর্বে হারের শোধটা সুপার ফোরের শুরুতেই নিয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া সেরার লড়াইয়ে শক্ত খুঁটি গেড়েছে বাবর আজমের দল। বিশাল লক্ষ্য তাড়ায় বড় অবদান রেখেছেন রিজওয়ান।

গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েও পুরোপুরি স্বস্তিতে নেই পাকিস্তান ড্রেসিংরুম। ম্যাচ শেষেই যে রিজওয়ানকে হাসপাতালে পাঠিয়েছে দলের মেডিক্যাল বিভাগ। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ডানহাতি ব্যাটারকে এমআরআই করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভারতের ইনিংসের ১৫তম ওভারে কিপিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন রিজওয়ান। একটি বল লাফিয়ে ধরতে গিয়ে নিচে নামার সময় শুধুমাত্র ডান পায়ে ভর দিয়েছিলেন। সেটাই কাল হয়েছে।

বাজেভাবে আঘাত পেয়ে তখন মাটিতে লুটিয়ে পড়েছিলেন উইকেটকিপার-ব্যাটার। পরে অবশ্য সেই চোট নিয়েই ইনিংস উদ্বোধন করতে নামেন রিজওয়ান। ৫১ বলে তার ৭১ রানের ইনিংসে ভারতের দেয়া ১৮২ রানের বিশাল লক্ষ্য ভালোভাবেই টপকে যায় পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২পাকিস্তানভারতরিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬

কেন এত গুরুত্বপূর্ণ এই সূরা?

আগস্ট ৭, ২০২৬

ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনা, তবুও বিশ্বকাপ ‘বয়কট’ থেকে সরছে না উয়েফা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT