চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ম্যাচে আর ‘প্রতিদ্বন্দ্বিতা’ নেই

বলছেন সূর্যকুমার যাদব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

একসময় ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই ছিল আগুনে লড়াই। দ্বিপক্ষীয় সিরিজে বড় একটা সময় ধরে এগিয়ে ছিল পাকিস্তান। সময় পাল্টেছে, পরিবর্তন হয়েছে দুদলের পারফরম্যান্সও। অতীত গৌরব হারিয়ে পাকিস্তান এখন ক্ষয়িষ্ণু শক্তি। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে তাদের টানা ষষ্ঠবারের মতো হারিয়ে সেকথাই যেন মনে করিয়ে দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে টসে হেরে আগে ব্যাটে নেমেছিল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৭১ রান তোলে তারা। জবাবে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

‘আগের ম্যাচের চেয়ে পাকিস্তান এবার অন্তত একটু ভালো খেলেছে’ -এমন একটি প্রশ্ন ছুটে গিয়েছিল সূর্যকুমারের দিকে। জবাবে ভারত অধিনায়ক সবার জন্য দেন একটি পরামর্শ, ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন যেন আর না তোলা হয়। কারণ, এই লড়াইয়ে কোন প্রতিদ্বন্দ্বিতাই খুঁজে পান না তিনি।

সূর্যকুমারের ভাষ্যে, ‘এই প্রশ্নে আমি একটি কথা বলতে চাই, আমার মনে হয় আপনাদের উচিত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দেয়া। মান ও প্রতিদ্বন্দ্বিতা আসলে একই ব্যাপার। আমার মতে, দুটি দল যদি ১৫-২০ বার মুখোমুখি হয় এবং সেই লড়াইয়ের ফল থাকে ৭-৭ বা ৮-৭, তাহলে সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলে। কিন্তু যদি ১৩-০ বা ১০-১ হয়, আমি জানি না, এখানে পরিসংখ্যান কেমন। তবে এটি এখন আর কোন প্রতিদ্বন্দ্বিতা নেই। হ্যাঁ, আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।’

সূর্যকুমারের কথায় সায় দেয় সাম্প্রতিক ইতিহাস। ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের জয়ের পর সব সংস্করণ মিলিয়ে ভারত জিতে নিল টানা সাত ম্যাচ। টি-টুয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ভারতের জয় হয়ে গেল ১২টি, পাকিস্তানের মোটে ৩টি।

ওয়ানডের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান এখনো এগিয়ে থাকলেও সাম্প্রতিক ইতিহাস ভিন্ন। ২০০৫ সাল পর্যন্ত পাকিস্তানের জয় ছিল ৬২টি, ভারতের ৩৫টি। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ভারত জিতেছে ২৩টি, পাকিস্তান ১১টি। দুদলের সবশেষ টানা ছয় ওয়ানডেতেই ভারত জিতেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতএশিয়া কাপপাকিস্তানভারতলিড স্পোর্টসসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প-মেলোনি সম্পর্কে প্রকাশ্য টানাপোড়েন

জুন ২৭, ২০২৬

নকআউট: প্যারাগুয়েকে পেল জার্মানি, ফ্রান্সের সামনে সুইডেন

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ!

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে জরুরি বার্তা দিলো বিআরটিএ!

জুন ২৭, ২০২৬

বাংলাদেশকে নিষিদ্ধ ও তহবিল বন্ধ করতে আইসিসিতে চিঠি বুলবুলের

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT