ক্রিকেট

পাকিস্তানকে ১২৭ রানে আটকাল ভারত

বাংলাদেশ ক্রিকেটাররা জয় উদযাপন করছে, পাকিস্তানকে ১২৭ রানে হারিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে, পাকিস্তানকে ১২৭ রানে হারানোর পর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এশিয়া কাপ টি-টুয়েন্টিতে ভারত বোলারদের বিপক্ষে বেগ পেতে হয়েছিল বেশ পাকিস্তান ব্যাটারদের। কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলদের তোপে একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। একপ্রান্ত আগলে রাখা সাহিবজাদা ফারহানের মাটি কামড়ানো ব্যাটিং ও শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ক্যামিওতে ভারতের সামনে ১২৮ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে ভারত।

এশিয়া কাপ টি-টুয়েন্টিতে গ্রুপপর্বের লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে দলটি।

ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুবকে ফেরান হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারে মোহাম্মদ হারিস জাসপ্রীত বুমরাহ’র শিকার হন। ৬ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট ৩৯ রান যোগ করেন ফখর জামান ও ফারহান।

দলীয় ৪৫ রানে ফখর ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ৮৩ রানে ফিরে যান ফারহান। পাকিস্তান অধিনায়ক ১ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৪০ রান করেন। এরপর শাহিন শাহ আফ্রিদি টেনে নেন দলকে। শেষ অবধি ৯ উইকেটে ১২৭ রানে থামে পাকিস্তান। ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ রান করেন আফ্রিদি।

ভারত বোলারদের মধ্যে কুলদীপ যাদব ৩ উইকেট নেন। জাসপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন।

বিষয়:এশিয়া কাপ-২০২৫ টি-টুয়েন্টি পাকিস্তান ভারত ভারত-পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…