ক্রিকেট

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ব্যাটিংয়ে সালমানের দল

ভারত ও পাকিস্তান ক্রিকেটাররা মাঠে টসের সময় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টস করছেন দুদলের অধিনায়ক

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে এশিয়া কাপে ম্যাচ বাতিলের দাবি তুলেছিলেন ভারতের অনেক নাগরিক। আদালতেও পিটিশন করেছিল ৪ শিক্ষার্থী। তা অবশ্য খারিজ করে দেন আদালত। ম্যাচ বাতিলের সকল আলাপ পাশ কাটিয়ে লড়াই গড়াচ্ছে মাঠে। দুদলের মহারণে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।

সংযুক্ত আরব আমিরাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে খেলা একাদশ নিয়েই নামছে দলটি। পরিবর্তন আনেনি ভারতও। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই নামছে তারা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), হাসান নাওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিভাম দু্বে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

বিষয়:এশিয়া কাপ-২০২৫ টি-টুয়েন্টি পাকিস্তান ভারত ভারত-পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…