চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামরিক উত্তেজনা: ভারতকে দোষ দিয়ে যা লিখলেন পাকিস্তানের আফ্রিদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ০৯, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের আফ্রিদি সামরিক উত্তেজনা নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর দুপক্ষের মধ্যে উত্তেজনা চরমতুঙ্গে। প্রভাব পড়েছে ক্রিকেটে, খেলা স্থগিত হচ্ছে, ব্যাট-বলের লড়াইয়ের ভেন্যু সরিয়ে নিতে হচ্ছে। রাজনীতির সেই আক্রমণ-পাল্টা আক্রমণ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন, ‘বিশ্ব সাক্ষী থাকুক। একটি পক্ষ রাতের আঁধারে তাদের প্রতিবেশী দেশের আকাশসীমা লঙ্ঘন করে, সরাসরি বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে। এতে নারী ও শিশু লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। ২৫টির বেশি ড্রোন পাকিস্তানের রাস্তা, পার্ক ও আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।’

‘এধরনের আক্রমণ কেবল নৈতিকভাবে অপ্রতিরোধ্যই নয় বরং আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধাপরাধের শামিল হতে পারে। পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল মেপে নেয়া এবং দৃঢ়- যা সামরিক পেশাদারিত্ব এবং নৈতিক দায়িত্ববোধের প্রতিচ্ছবি। বিভিন্ন অঞ্চলে আকাশসীমা লঙ্ঘনকারী পাঁচটি ফাইটার যুদ্ধবিমান এবং ২৫টি ড্রোনকে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।’

Banglabid

আফ্রিদি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে লিলেছেন, ‘এই ভয়ানক উস্কানির পর জাতিসংঘ ও বিশ্বনেতাদের উচিত দ্রুত হস্তক্ষেপ করে এই যুদ্ধাপরাধের তদন্ত শুরু করা এবং দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আরও উত্তেজনা প্রতিরোধ করা। চলুন, আরেকটি মানবিক বিপর্যয় এড়াই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিকাশ্মীরপাকিস্তানভারতভারত-পাকিস্তান যুদ্ধলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT