চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সময়সূচি

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণ মানেই সমর্থকদের মাঝে ভিন্ন অনুভূতি। তবে সময় পাল্টেছে, পরিবর্তন হয়েছে দুদলের পারফরম্যান্সও। অতীত গৌরব হারিয়ে পাকিস্তান এখন ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হলেও সমর্থকরা মুখিয়ে থাকে দুদলের মাঠের লড়াই দেখতে। ছেলেদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দুদল মুখোমুখি হচ্ছে।

ভারত-পাকিস্তান ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গড়াবে ১৫ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবারের আসরটির পর্দা উঠবে ৮ ফেব্রুয়ারি, আসরের পর্দা নামবে ৮ মার্চ।

ভারত-পাকিস্তানের গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। গ্রুপ পর্বের সবগুলো ভারতেই খেলবে স্বাগতিকরা, তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলবে কলম্বোতে। আসরের সূচি অনুযায়ী শ্রীলঙ্কার কলম্বোতে ও ক্যান্ডিতে খেলবে পাকিস্তান।

২০২৬ বিশ্বকাপে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কাসহ আরও ১৮টি দল অংশ নেবে। চারটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। প্রতি গ্রুপের সেরা দুদল যাবে সুপার এইটে। সুপার এইট থেকে চার দল নিয়ে হবে সেমিফাইনাল।

চলতি বছরে সুংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এশিয়া কাপের পর আর দেখা যায়নি ভারত-পাকিস্তান লড়াই। সবশেষ আসরে তিনবার মুখোমুখি হয়েছিল তারা। ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জেতা হয়নি পাকিস্তানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টিএশিয়া কাপপাকিস্তানভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT