জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম বলেছেন, এখন সামগ্রিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ভারতের পক্ষে অনুকূল রয়েছে।
রোববার (২৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সুব্রহ্মণ্যম সাংবাদিকদের এ তথ্য জানান।
সুব্রহ্মণ্যম বলেন, ‘গ্লোবাল এবং অর্থনৈতিক পরিবেশ ভারতের জন্য অনুকূল রয়েছে এবং আমি যেমন বলছি, আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আজ আমরা ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়েছি।’
নীতি আয়োগের বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য উদ্ধৃত করে সিইও বিভিআর সুব্রহ্মণ্যম বলেন, এখন ভারতীয় অর্থনীতি জাপানের চেয়েও বড় হয়ে উঠেছে। ভারত এই মাইলফলক অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে এবং এখন কেবল আমেরিকা, চীন এবং জার্মানির অর্থনীতিই ভারতের চেয়ে এগিয়ে।
তিনি বলেন, যদি আমরা আমাদের পরিকল্পনায় অটল থাকি, তাহলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে আমরা জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব।





![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/08/Picsart_26-08-11_10-56-38-660.jpg?fit=1600%2C800&quality=100&ssl=1)


