চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিল-পান্টের ব্যাটে নিউজিল্যান্ডকে টপকে গেল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই তরুণ শুভমন গিল ও রিশভ পান্টের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২৮ রানের লিড পেয়েছে ভারত। সেঞ্চুরির খুব কাছে যেয়ে দেখা পাননি গিল, আউট হয়েছেন ৯০ রানে। কিউইদের হয়ে ১০৩ রানে ৫ উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের তোপে পড়ে খুব বেশি রান করতে পারেনি সফরকারী দলটি, প্রথমদিনে অলআউট হয়েছে ২৩৫ রানে। জবাবে সব উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৬৩ রান।

৮৬ রানে ৪ উইকেট, এখান থেকে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে টিম ইন্ডিয়া। অপরাজিত গিল-পান্ট দারুণ শুরু করেন। কিউই বোলারদের পাল্টা আক্রমণে গিয়ে দুজনে দলকে এগিয়ে নিতে থাকেন।

১৮০ রানে পান্টকে (৬০) ফিরিয়ে ৯৬ রানের জুটি ভাঙেন ইশ সোধি। পরে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এগিয়ে যান শুভমন। ২০০ রানের গণ্ডি পার করে দেন দুজনে। ১৪ রান করে জাজেদা আউট হলে নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত।

পরের ওভারে শূন্য রান করে ফেরেন সরফরাজ খান। সেঞ্চুরির পথে এগোতে থাকা গিল আউট হয়ে ফেরেন নব্বইয়ের ঘরে। প্যাটেলের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচে বিদায় নেন ৯০ রানে। রবীচন্দ্রন অশ্বিন (৬) ও আকাশ দীপ ফেরেন শূন্য রানে। ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াংখেড়ে স্টেডিয়ামটেস্ট চ্যাম্পিয়নশিপনিউজিল্যান্ডভারতরিশভ পান্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পোর্তো বাসিন্দাদের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা চালু

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT