ক্রিকেট

এবার ১৫৬ রানে অলআউট ভারত, স্যান্টনারের ৭ উইকেট

বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুনে টেস্টের প্রথমদিন নিউজিল্যান্ডের উপর রাজত্ব করেছে ভারত। দ্বিতীয় দিনে উল্টো তাদের উপর ছড়ি ঘোরাচ্ছে কিউইরা। ১০০ রানের আগে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ১৫৬ রানে থেমেছে রোহিত শর্মার দল। তাতে প্রথম ইনিংসে ২৫৯ রান করে ১০৩ রানে এগিয়ে থাকল সফরকারী দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউটের পর পুনে টেস্টের প্রথম ইনিংসেও ভালো করতে পারল না ভারত।

পুনেতে বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথমদিনে সব উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের ৭৫ ও আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া রাচীন রবীন্দ্রের ৬৫ রানে ভর এগোয় সফরকারী দল।

১ উইকেট হারিয়ে ১৬ রান নিয়ে শুক্রবার দিনের খেলা শুরু করে ভারত। সর্বোচ্চ ৩৮ রান করে আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। যশস্বী জয়সওয়াল ৩০ ও শুভমন গিল করেন ৩০ রান।

নিউজিল্যান্ডের হয়ে ৫৩ রানে মিচেল স্যান্টনার নিয়েছেন ৭ উইকেট। ২ উইকেট গ্লেন ফিলিপসের।

বিষয়:জাদেজা নিউজিল্যান্ড পুনে টেস্ট ভারত রোহিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…