ক্রিকেট

গ্রুপসেরার লড়াইয়ে কিউইদের সামনে ভারতের ২৪৯

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে বল মোকাবেলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান বল মোকাবেলা করছে, পিচে ফিল্ডার ও আম্পায়ার উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপপর্বের শেষ ম্যচে মুখোমুখি হয়েছে দুদল। গ্রুপ সেরার লড়াইয়ে কিউইদের বিপক্ষে নেমে ম্যাট হ্যানরির দাপুটে বোলিংয়ে সংগ্রহটা খুব একটা বড় করতে পারেনি ভারত। তবে শ্রেয়াস আয়ারের ৭৯ ও হার্দিক পান্ডিয়া ৪৫ রানে নিউজিল্যান্ডকে ২৫০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে রোহিত শর্মার দল।

দুবাইতে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় নিউজিল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৯ রানের সংগ্রহ গড়ে ভারত।

ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলি আলো ছড়াতে ব্যর্থ হন। ৩০ রানে তিন উইকেট হারানোর পর শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল ভারতকে টেনে নেন। ৯৮ রানের জুটি গড়েন দুজনে। প্যাটেল ৬১ বলে ৪২ রানে আউট হলে জুটি ভাঙে। দলীয় ১৭২ রানে শ্রেয়াস আউট হন ৯৮ বলে ৭৯ রান করে। তার ইনিংসে ছিল দুটি ছক্কা ও চারটি চারের মার।

শেষ দিকে হার্দিক পান্ডিয়া চারটি চার ও দুটি ছক্কায় ৪৫ বলে ৪৫ রান করেন। এছাড়া লোকেশ রাহুল ২৯ বলে ২৩ রান করেন।

কিউই পেসার ম্যাট হেনরি ৮ ওভারে ৪২ রান খরচায় ৫ উইকেট নেন।

বিষয়:চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিউজিল্যান্ড ভারত শ্রেয়াস হেনরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…