চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা মহারণে ভারত-নিউজিল্যান্ড: পরিসংখ্যানে কে এগিয়ে

চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা নামতে চলেছে হাইব্রিড মডেলের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির। শিরোপা নির্ধারণী মঞ্চে রোহিত শর্মাদের মুখোমুখি হবে মিচেল স্যান্টনারের দল। হাইভোল্টেজ ম্যাচের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল মহারণ। রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মাঠের লড়াই। এবারের আসরের আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে দেশটিতে খেলতে যায়নি ভারত। যে কারণে হাইব্রিড মডেলের আসরে ভারত ম্যাচ খেলছে দুবাইতে।

মুখোমুখির দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লা ভারি ভারতের দিকে। ১১৯ ওয়ানডেতে কিউইদের ৫০ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৬১টিতে। বাকি ৭ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই এবং এক ম্যাচ টাই হয়েছে।

৬১ জয়ের মধ্যে ৩১ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে ভারত। প্রতিপক্ষের মাঠে ১৪ ও নিরপেক্ষ ভেন্যুতে ১৬ জয় আছে টিম ইন্ডিয়ার ঝুলিতে। অন্যদিকে, নিউজিল্যান্ড নিজেদের মাটিতে জিততে পেরেছে ২৬ ম্যাচ। ৮ ম্যাচ ভারতের মাঠে এবং নিরপেক্ষ ভেন্যুতে ১৬ জয় আছে কেন উইলিয়ামসনদের।

বিশ্বকাপের পরিসংখ্যানে দুদলই লড়াই করেছে সমানে সমান। ১১ ম্যাচের দেখায় ৫টি করে জয় আছে দুদলেরই, পরিত্যক্ত হয়েছে একটি। ম্যানচেস্টারে ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল ভারত। এরপর ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে উইলিয়ামসনদের বিদায় করে ফাইনালের টিকিট কাটেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

২০০৩ বিশ্বকাপের পর থেকে আইসিসির ইভেন্টে গত ২০ বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় অধরা ছিল ভারতের। ধারা ভেঙে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে কিউইদের হারায় টিম ইন্ডিয়া। এরপর সেমিফাইনালে দুদলের আবারও দেখা হলে টানা দ্বিতীয় জয় তুলে নেয় স্বাগতিক ভারত। বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে দেখা হয় দুদলের। সেখানেও রোহিতদের সঙ্গে জিততে পারেনি ব্ল্যাকক্যাপসরা। ফাইনালে শোধ নেয়ার দারুণ সুযোগ কিউইদের।

Reneta

এবারের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারই ভারতের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। ২০০০ সালের সেই আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা হয়েছিল। সৌরভ গাঙ্গুলির দলকে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে ধরে স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড। প্রতিযোগিতায় একবারই শিরোপা জিতেছে কিউইরা। ২০০২ সালে পরের মৌসুমে আবারও ফাইনালে উঠে ভারত। বৃষ্টির কারণে রিজার্ভ ডেতেও ম্যাচ মাঠে না গড়ালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। পরে ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতাটিতে দ্বিতীয়বার নিজেদের শ্রেষ্ঠত্বের দেখা পায় টিম ইন্ডিয়া। এবার তৃতীয় শিরোপা হাতছানি দিচ্ছে তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডপরিসংখ্যানফাইনালভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

মোসাদ্দেককে সঠিক সময়ে নেয়া হয়েছে: মিরাজ

জুন ৮, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT