চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ‘টানা ৬ দিন’ মাঠে নামতে পারল না কিউইরা

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড টেস্টের প্রথমদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আসছেন, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে এসে টানা ছয় দিন টেস্টে মাঠে নামতে পারল না নিউজিল্যান্ড ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে গ্রেটার নয়ডা টেস্টের পাঁচদিন বৃষ্টিতে পণ্ড হওয়ার পর বেঙ্গালুরু টেস্টের প্রথমদিনে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেনি কিউইরা। ভারতে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন বৃষ্টিতে ভেসে গেলে আগেভাগেই খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারত-নিউজিল্যান্ড বেঙ্গালুরু টেস্টের প্রথমদিন এক বলও মাঠে গড়ায়নি। বেলা আড়াইটার দিকে অনবরত থেমে থেমে বৃষ্টির কারণে এবং মাঠ খেলার মতো উপযুক্ত করার সময় না থাকায় দিনের খেলা পরিত্যক্ত করা হয়। ডিআরএস পদ্ধতির স্থাপন করতেও প্রায় দুঘণ্টা সময়ের প্রয়োজন থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দ্বিতীয় দিনে ১৫ মিনিট আগে খেলা শুরু হবে এবং প্রথম ও দ্বিতীয় সেশনে ১৫ মিনিট করে অতিরিক্ত খেলা হবে। ৯০ ওভারের পরিবর্তে খেলা হবে ৯৮ ওভার। কিন্তু বুধবারের মতো পুরোপুরি খেলা বন্ধ না হলেও বৃহস্পতিবারও আবহাওয়ার বাগড়া থাকতে পারে।

ভারতের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার উপরে আছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআফগানিস্তাননিউজিল্যান্ডবেঙ্গালুরুভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT