চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ সালের মধ্যে ডেঙ্গুর ভ্যাকসিন বাজারে আনতে যাচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A

ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড’ (আইআইএল) ২০২৬ সালের শুরুর দিকেই বাণিজ্যিকভাবে ডেঙ্গু জ্বরের ভ্যাকসিন বাজারে আনার পরিকল্পনা করছে। 

রয়টার্স জানিয়েছে, আইআইএল এর ব্যবস্থাপনা পরিচালক কে.আনন্দ কুমার বলেছেন, ১৮ থেকে ৫০ বছর বয়সী ৯০ জনের ওপর ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করা হয়েছে। এতে কোন প্রতিকূল প্রভাব দেখা যায়নি।

তিনি বলেন, আমরা প্রথম ধাপের ট্রায়ালগুলো সম্পূর্ণ করে পরবর্তী স্তরে এগিয়ে যাব। এই সমস্ত কিছুতে কমপক্ষে দুই থেকে তিন বছর সময় লাগবে। তাই আমরা ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বাজারে আনতে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবো।

কে.আনন্দ কুমার জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ) টিকা তৈরির জন্য প্রয়োজনীয় ভাইরাস আইআইএলকে সরবরাহ করেছে।

ডেঙ্গু রোগ গত কয়েক বছর ধরে ভারতের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটিতে ডেঙ্গু আক্রান্ত হয় ৩৬ জনের মৃত্যু হয়েছে।

মহামারি চলাকালীন এর বিস্তার হ্রাস পেলেও পরের বছরগুলোতে তা ক্রমাগত বেড়েই চলেছে। আইআইএল ছাড়াও ভারতের সেরাম ইনস্টিটিউট এবং প্যানাসিয়া বায়োটেক ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুডেঙ্গুর টিকাভারতভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়া কাপে খারাপ করলেও বিশ্বকাপে নিরাশ হব না: সাকিব

পরবর্তী

‘যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করবো’

পরবর্তী

‘যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করবো’

আলোরূপা সিনেমা হল, লালমনিরহাট

লালমনিরহাটে আশা দেখাচ্ছে ‘আলোরূপা’ সিনেমা হল

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT