চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে তাই আমাদের মাথার ওপর এখনও বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় এফোর্ট করতে পারিনা।

বুধবার ১৩ নভেম্বর সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে মির্জা ফখরুল আরও বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে। অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ নিয়ে আমাদের কোন চিন্তা নেই, আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। নির্বাচন নিয়ে অন্তবর্তী সরকার এখন পর্যন্ত কোন রোড ম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থা কে উপযোগী করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন।

উপদেষ্টা নিয়োগের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, একটি দেশ পরিচালনার জন্য ২৫ জন ৩০ জন ৪০ জন উপদেষ্টা থাকতে পারে। এত বড় একটা দেশ। আর অন্তবর্তী সরকার উপদেষ্টা কাকে বানাবে কাকে বানাবে না তাএকান্তই প্রধান উপদেষ্টার এখতিয়ার।

উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্কতা ভূমিকা পালন করা উচিত যারা বিতর্কিত তাদের না নেয়ার পরামর্শ মির্জা ফখরুল কারণ এ সরকারকে সফল করার দায়িত্ব আমাদের সকলের বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT