চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী ভারতের নতুন কোচ গম্ভীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই আলোচনা ছিল ভারতের কোচের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর। বার্বাডোজে শিরোপা জিতিয়ে প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। নতুন করে চুক্তিতে তার আগ্রহ ও সুযোগ না থাকায় কোচ বেছে নিতে হয়েছে বিসিসিআইকে। শুভমন গিল-যশ্বী জয়সওয়ালদের কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ওপেনার গম্ভীর।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪২ বর্ষী গম্ভীরকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন।

গত ২৯ জুন টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তির মেয়াদ শেষ হয়। বিশ্বকাপের আগে থেকেই তার বিকল্প খুঁজছিল বিসিসিআই। ২৭মে পর্যন্ত আবেদনের শেষদিন নির্ধারণ করে প্রধান কোচের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সংস্থাটি।

কোচ হতে চেয়ে আবেদন করেছিলেন গম্ভীর। সবশেষ আইপিএলের সময় তার সঙ্গে বিসিসিআইয়ের আলোচনা হয়। গম্ভীর তখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে ছিলেন। এবার সাড়ে তিন বছরের জন্য জাতীয় দলের কোচের পদে নিয়োগ পেলেন সাবেক ওপেনার।

বিসিসিআই আগে জানিয়েছিল, নতুন প্রধান কোচ চলতি জুলাই থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত তিন সংস্করণে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।

২০২২ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন গম্ভীর। ২০২৩ আইপিএলে দায়িত্ব নেন কলকাতা নাইট রাইডার্সের। ভারতের জার্সিতে ৫৮ টেস্ট, ১৪৭ ওয়ানডে ও ৩৭ টি-টুয়েন্টি খেলেছেন তিনি। ২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ে রেখেছেন ভূমিকা। সাবেক বাঁহাতি ওপেনার কলকাতার অধিনায়ক হিসেবে ২০১২ ও ২০১৪ আইপিএল জিতেছেন।

Reneta

গম্ভীরকে কোচ করার কথা জানিয়ে জয় শাহ লিখেছেন, অনেক আনন্দের সঙ্গে গৌতম গম্ভীরকে ভারত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট দ্রুতই বিবর্তন হচ্ছে এবং খুব কাছ থেকে এই পরিবর্তন দেখার অভিজ্ঞতা আছে গৌতমের। পুরো ক্যারিয়ারে তিনি অসাধারণ সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাই আমি আত্মবিশ্বাসী যে ভারতীয় দলকে আরও সামনে এগিয়ে নিতে গৌতম বিশেষ মানুষ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোচগম্ভীরবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যে

জুন ১৫, ২০২৬

হামে আরও চার শিশুর মৃত্যু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT