চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-ইংল্যান্ড টেস্টে যে নিয়মে বাড়তি এক ঘণ্টা খেলা গড়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার কথা ছিল স্থানীয় সময় সাড়ে ৪টায়। সেখানে ম্যাচটি চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। কোন নিয়মে এক ঘণ্টা বেশি সময় ব্যাট করলো ভারত? আইসিসির নিয়মেই বা কী বলা আছে?

নির্দিষ্ট সময়ে দিনের খেলা শেষ হয়ে গেলে পঞ্চম দিনে পর্যন্ত ম্যাচটি যেতো। তবে হায়দ্রাবাদে চতুর্থ দিনের খেলায় টেস্ট ক্রিকেটের এক বিশেষ নিয়ম মেনেই এক ঘণ্টা বেশি সময় ব্যাট করেছে টিম ইন্ডিয়া।

সাধারণত, টেস্টের প্রতি দিনে ৭ ঘণ্টা করে খেলা হয়। একটি সেশন দু’ঘণ্টার হয়ে থাকে। মাঝে মধ্যাহ্নভোজের বিরতি ৪০ মিনিট ও চা বিরতি থাকে ২০ মিনিট। ভারতে সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কারণে দিনের খেলা শেষের কথা ছিল সাড়ে ৪টায়। সঙ্গে আরেকটি বিষয় হলো- দিনে সাধারণত ৯০ ওভার খেলা হয়ে থাকে। দু’দিক দেখেই দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত দেন আম্পায়াররা।

Banglabid

তবে আম্পায়াররা যদি মনে করেন কিছুটা সময় বাড়িয়ে দিলে খেলার ফলাফল চলে আসবে, তাহলে তারা সময় বাড়িয়ে দিতে পারবেন। আবার নিদিষ্ট সময়ের মধ্যে ৯০ ওভারের খেলা শেষ না হলেও সময় বাড়িয়ে দেয়ার রীতি আছে। এক্ষেত্রে শেষের রীতিকেই আগে বিবেচনা করা হয়।

ম্যাচের চতুর্থ দিনে সাড়ে ৪টায় খেলা শেষ হলে ৯০ ওভার খেলা হতো না। আলো থাকায় ৩০ মিনিট সময় বাড়িয়ে দেন আম্পায়াররা। সেই সময় ভারতের উইকেট পড়েছিল ৭টি। যদি বিকাল ৫টা পর্যন্ত ভারতের ৭ উইকেটই থাকতো, তাহলে খেলার সময় আর বাড়তো না। কিন্তু ৫টার আগেই পর পর ভারতের দুই উইকেট পড়ে যাওয়াতে আম্পায়ারের কাছে অতিরিক্ত সময় চান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। আম্পায়ার সেই সময় দেন।

যদি সাড়ে ৫টার মধ্যে ভারতের বাকি একটি উইকেট না পড়তো, সেক্ষেত্রে দিনের খেলা সেখানেই শেষ হতো। কারণ, নির্দিষ্ট সময়ের থেকে সর্বাধিক এক ঘণ্টা অতিরিক্ত খেলা হতে পারে, এর বেশি হবে না। কিন্তু শেষ ওভারে মোহাম্মদ সিরাজ আউট হয়ে যাওয়ায় টেস্ট জিতে যায় ইংল্যান্ড।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইংল্যান্ডটেস্ট চ্যাম্পিয়নশিপভারতভারত-ইংল্যান্ড টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

রাতে এলপিএল ফাইনালে সোহানের গলের মুখোমুখি সাকিব-হৃদয়ের জাফনা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT