চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ২৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা পরিসংখ্যান নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর এখন শেষধাপের মহারণে। একদিন বিরতি দিয়ে সেরা চার দলের সেমি গড়ানোর অপেক্ষা। দ্বিতীয় সেমিতে লড়বে সাবেক চ্যাম্পিয়ন ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হাইভোল্টেজ ম্যাচের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানের খতিয়ান।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে টিম ইন্ডিয়ার বিপক্ষে নামবে ইংলিশবাহিনী। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। শনিবার একই সময় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

গ্রুপপর্বে ৪ ম্যাচে ৩ জয় ও কানাডার বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার এইটে ওঠে ২০০৭ সালের চ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে জিতে গ্রুপ-১ এর শীর্ষে থেকে সেমিতে পা রাখে রোহিত শর্মার দল। বিপরীতে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ছিল জশ বাটলারের দলের।

‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর দ্বিতীয়টিতে ইংলিশরা হেরে বসে অস্ট্রেলিয়ার কাছে। ওমান ও নামিবিয়ার সঙ্গে বড় ব্যবধানে জিতে শেষপর্যন্ত সেরা আটে পা রাখে ২০১০ ও ২০২২ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুপার এইটের গ্রুপ-২ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমির টিকিট কাটে।

মুখোমুখি দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে ভারত-ইংল্যান্ড দুদলের জয়ের পাল্লা সমানে সমান। ২৩ টি-টুয়েন্টিতে টিম ইন্ডিয়ার ১২ জয়ের বিপরীতে ইংলিশদের জয় ১১টিতে। ঘরের মাঠে বেশ শক্তিশালী ভারত। ৬ জয়ের বিপরীতে প্রতিপক্ষের মাঠে জয় ৪টি। নিরপেক্ষও ভেন্যুতে তাদের জয় ২টি। অন্যদিকে ঘর ও প্রতিপক্ষের মাঠে ৫টি করে জয় ইংল্যান্ডের, একটি নিরপেক্ষ ভেন্যুতে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত-ইংল্যান্ডের দেখা হয়েছে ৪বার। সেখানেও দুদল লড়েছে সমানে সমান। দুটি করে জয়-পরাজয় রয়েছে তাদের। বিশ্বমঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ স্কোর ২১৮, ইংল্যান্ডের ২০০। সর্বনিম্ন ভারতের ১৫০ রানের বিপরীতে ইংল্যান্ডের ৮০।

২০২২ বিশ্বকাপে সবশেষ দেখা হয়েছিল দুদলের। দুবছর আগের স্মৃতিটা যেকোনো মূল্যে ভুলে যেতে চাইবে ভারত। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল তারা। আইপিএলের দেশ হয়ে প্রথম আসরের পর ট্রফি জয়ের স্বাদ না পাওয়া নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়ে ভারতকে। এবারের আসরেও টিম ইন্ডিয়াকে সেই দুঃসহ স্মৃতি উপহার দিতে চায় ইংল্যান্ড।

ট্যাগ: ইংল্যান্ড২৪কোহলিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পরিসংখ্যানবাটলারভারত-ইংল্যান্ডভারত২৪রোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেন: ওবায়দুল কাদের

পরবর্তী

যুক্তরাষ্ট্রের আদালতে দোষ স্বীকার করে অস্ট্রেলিয়ায় ফিরছেন অ্যাসাঞ্জ

পরবর্তী
অ্যাসাঞ্জের ছবি, তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আদালতে দোষ স্বীকার করে অস্ট্রেলিয়ায় ফিরছেন অ্যাসাঞ্জ

বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেটাররা ম্যাচের পর শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের কপাল পোড়াতে পারে বৃষ্টি ও ‘দ্বৈত নিয়ম’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT