চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের গণমাধ্যম ও ব্যক্তির ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব চ্যানেল ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িক উত্তেজনামূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল।

সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে,  পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমএইচএ) সুপারিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই পদক্ষেপ নেয়। নিষিদ্ধ চ্যানেলগুলোর সম্মিলিত অনুসারীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখের বেশি।

নিষিদ্ধ চ্যানেলগুলোর তালিকায় রয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন নিউজ টিভি, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজ। এ ছাড়া তালিকায় আছে ইর্শাদ ভাট্টি, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, জিএনএন, উজায়ের ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, সুনো নিউজ এইচডি ও রাজি নামা।

চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে এখন ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন —‘এই কনটেন্ট এই দেশে আপাতত দেখা যাবে না। জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা–সংক্রান্ত সরকারি নির্দেশের কারণে এটি সরানো হয়েছে। আরও জানতে গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।’

এদিকে, বিবিসি ইন্ডিয়ার একটি প্রতিবেদনে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ না বলে ‘মিলিট্যান্ট’ (জঙ্গি) উল্লেখ করায় ভারত সরকার কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মাধ্যমে বিবিসির প্রধান জ্যাকি মার্টিনের কাছে কড়া বার্তা পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে। নয়াদিল্লির পক্ষ থেকে বিবিসির রিপোর্টিং নিয়ে উদ্বেগ স্পষ্টভাবে জানানো হয়েছে। এখন থেকে বিবিসির প্রতিবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এমইএ-র এক্সটার্নাল পাবলিসিটি (এক্সপি) বিভাগ।

একই সঙ্গে, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্সকেও একই বিষয়ে সতর্ক করেছে ভারত সরকার। সূত্রের দাবি, ভবিষ্যতে কাশ্মীর ইস্যুতে যদি কোনো আন্তর্জাতিক সংবাদ সংস্থা পরিস্থিতির গুরুত্ব লঘু করে বা তথ্যগত ভুল করে, তাহলে তাদেরও সতর্ক করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউব চ্যানেলপাকিস্তানবিবিসিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT