আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির উপরে বিবিসির তৈরি তথ্যচিত্রে ভারতের নিষেধাজ্ঞা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, তিনি হাত জোড় করে নমস্কার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বড় ছবি পেছনে দেখানো হয়েছে, তিনি হাত জোড় করে নমস্কার করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে বিবিসির তৈরি “ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন” শিরোনামের তথ্যচিত্র টুইটার ও ইউটিউবকে তাদের সাইট থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারত। ২০০২ সালের গুজরাট দাঙ্গার বিভিন্ন বিষয় উঠে আসায় দেশটির কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে এ তথ্য জানিয়েছে।

খবরে প্রকাশ, ব্রিটেনের জাতীয় গণমাধ্যম বিবিসির এই তথ্যচিত্রটি নিয়ে ৫০টিরও বেশি টুইট মুছে ফেলতে টুইটারকে ভারত সরকার নির্দেশ দিয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, তথ্যচিত্র নিয়ে তার শেয়ার করা ভিডিওটি টুইটার থেকে সরিয়ে ফেলা হয়েছে, যা লাখের বেশি ভিউ পেয়েছিল।

তিনি অভিযোগ করে বলেন, “বিবিসির এক ঘন্টার এই তথ্যচিত্রে সংখ্যালঘুদের প্রতি প্রধানমন্ত্রীর (মোদি) ঘৃণার বিষয়টি প্রকাশ পায়।”

ভারতের তথ্যপ্রযুক্তি বিধিমালা, ২০২১ এর অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে ভারত সরকার ইউটিউব এবং টুইটারকে লিঙ্কগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, উভয় প্রতিষ্ঠানই আদেশটি অনুসরণ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়:তথ্যচিত্র নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর তথ্যচিত্র বিবিসি ভারত ভারতের প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…