বাংলাদেশ

সীমান্ত নিয়ে আলোচনায় বসবে বাংলাদেশ-ভারত

বাংলাদেশ-ভারত সীমান্তে পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে বাংলাদেশ ও ভারতের পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সংক্রান্ত আলোচনা হবে। আলোচনায় সীমান্তে কাঁটাতার সংক্রান্ত বিষয়, বিএসএফ জওয়ানদের উপর বাংলাদেশি দুষ্কৃতদের হামলা, সিভিলিয়ানদের ওপর হামলার বিষয়ে আলোচনা হতে পারে।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা যায়, ৫৫তম ডিরেক্টর জেনারেল পর্যায়ে সীমান্ত সমন্বয় কনফারেন্স হবে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্য়ে। বিএসএফ সদর দপ্তরে ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মিটিং।

গত বছর অগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং ভারতে আশ্রয় নেয়ার ঘটনার পর দুই দেশের মধ্য়ে সম্পর্কের কিছুটা অবনতি হয়। তারপর এটিই দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের মিটিং হবে।

এতে বিএসএফ ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী ভারতীয় প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন। মেজর জেনারেল মহম্মদ আসরাফুজ্জামান সিদ্দিকী আলোচনার সময় বিজিবিকে নেতৃত্ব দেবেন।

বিষয়:বিএসএফ বিজিবি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…