চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত মহারণ: পরিসংখ্যান কী বলছে

এশিয়া কাপ টি-টুয়েন্টি সুপার ফোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে সুপার ফোরে বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। প্রতিবেশী দেশটির সঙ্গে টি-টুয়েন্টিতে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। শেষ পাঁচ দেখায় জয় পায়নি লাল-সবুজের দল। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ও ভারত। দ্বিতীয় ম্যাচে যে জয়ের মুখ দেখবে, ফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকবে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে দুদল।

এক জয়ে সমান দুই পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান সুপার ফোর টেবিলে শীর্ষে, রানরেটে পিছিয়ে বাংলাদেশ দুইয়ে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের জয় তুলেছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।

সুপার ফোরে চার দলের সবাই একে অপরের বিপক্ষে খেলবে। লঙ্কানদের বিপক্ষে জয়ে এখনই তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই লাল-সবুজদের। গ্রুপপর্বে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে নামতে হবে লিটনদের।

ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে শেষ দেখায় গতবছর ভারত সফরে ১৩৩ রানে হেরেছিল বাংলাদেশ। স্বাগতিগদের বিপক্ষে লাল-সবুজরা তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়।

এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলে শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। যার দুটিতে হারের মুখ দেখতে হয়েছিল ভারতের বিপক্ষে। সেই দুই ম্যাচের একটি ছিল টি-টুয়েন্টি ফরম্যাটের আসর, অন্যটি ওয়ানডে ফরম্যাটের।

টি-টুয়েন্টিতে ভারতের সঙ্গে বাংলাদেশের এপর্যন্ত দেখা হয়েছে ১৭ বার। যার ১টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেটিও ছয় বছর আগে, দিল্লিতে। বাংলাদেশ ২০১৯ সালে একমাত্র জয়টি পেয়েছিল ৭ উইকেটে।

এশিয়া কাপ টি-টুয়েন্টির সবশেষ ২০২২ আসরে দেখা হয়নি দুদলের। ২০১৫-১৬ আসরে দুবার মুখোমুখি হয় দুদল। দুবারই টাইগারদের দেখতে হয় হারের মুখ। ঘরের মাঠ মিরপুরে গ্রুপপর্বে টাইগাররা হেরেছিল ৪৫ রানে। ফাইনালে আবারও মিরপুরে ভারত জয় পায় ৮ উইকেটে।

ট্যাগ: এশিয়া কাপ-২০২৫বাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় যুবলীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

পরবর্তী

এবার চাকসু নির্বাচন পেছালো তিনদিন

পরবর্তী
চাকসু ভবনের প্রবেশদ্বার, বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার চাকসু নির্বাচন পেছালো তিনদিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি মহাসচিবের বক্তব্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিবের বক্তব্য অসত্য: জামায়াত

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT