চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে যৌন হেনস্থা, একজন গ্রেপ্তার

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়া নারী দলের দুই ক্রিকেটার যৌন হেনস্থার শিকার হয়েছেন। বৃহস্পতিবার ইন্দোরে টিম হোটেল থেকে হেঁটে একটি ক্যাফেতে যাওয়ার পথে ঘটে এ ঘটনা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটে খাজারানা রোডে। দুই নারী ক্রিকেটার র‍্যাডিসন ব্লু হোটেল থেকে বের হয়ে হেঁটে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে চড়ে আসা এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং একজন খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়।

দুই খেলোয়াড় সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে খবর দেন। তিনি স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের ব্যবস্থা করেন।

পুলিশের উপ-পরিদর্শক নিধি রঘুবংশী জানান, এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর লিখে রাখেন। সেই সূত্রে পুলিশ আকিল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আকিলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে, বলেও তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফায়ার সার্ভিসে নিয়োগে কঠোর নজরদারি, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

ফায়ার সার্ভিসে নিয়োগে কঠোর নজরদারি, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

জুলাই ১১, ২০২৬

এআই ব্যবহারে কম বয়স বলতে কতটুকু বয়স বোঝায়?

জুলাই ১১, ২০২৬

মৎস্য খাতের ভবিষ্যৎ কৌশল নিয়ে মিশরে ‘অ্যাকোয়াকন’ সম্মেলন

জুলাই ১১, ২০২৬
চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

জুলাই ১১, ২০২৬
বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT