ক্রিকেট

ভারতের ‘সুবিধা’ করে দেয়া যে আউটের দায় নিচ্ছেন স্মিথ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যাটিং করছে, বাংলাদেশি ক্রিকেটার ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যাটিং করছে, বাংলাদেশি ক্রিকেটার ফিল্ডিং করছে, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চেন্নাইয়ের স্লো উইকেটে শুরুতে মিচেল মার্শকে হারানোর পর ধীরে ধীরে ইনিংস গোছাতে শুরু করেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ওয়ার্নার চল্লিশের ঘরে আউট হলেও মার্নাস লাবুশেনকে নিয়ে লড়াকু পুঁজি সংগ্রহের দিকে এগোচ্ছিলেন স্মিথ। ফিফটির কাছে গিয়ে রবীন্দ্র জাদেজার বলে তিনি ফিরলে বিপদেই পড়ে অস্ট্রেলিয়া। একের পর এক উইকেট হারিয়ে ২০০ রানের আগেই গুটিয়ে যায়।

নিজের উইকেট ফেলে আসাকে ভারতের টার্নিং পয়েন্ট দেখছেন স্মিথ। দায় নিয়ে ৩৪ বর্ষী ব্যাটার বলেছেন, ‘হ্যাঁ, সম্ভবত আমার আউট হওয়াটাই মনে হয় ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। আসলে গভীরভাবে চিন্তা করলে এই পিচে ব্যাট করাটা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু আমরা তারপরও সেখান থেকে বেড়িয়ে আসতে চেয়েছিলাম। টানা উইকেট পতনে ২৫০ রানে পৌঁছাতে পারিনি।’

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ বলে ৪৬ রান করেন স্মিথ। ইনিংসের মাঝপথে ২৮তম ওভারে তাকে তুলে নেন জাদেজা। পরের ৯ ওভারে আরও ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া, বোর্ডে মাত্র ৩০ রান জমিয়ে। শেষপর্যন্ত ১৯৯ রানে থামে অজিদের ইনিংস। জবাবে ৪১.২ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ওয়ার্নার জাদেজা ভারত স্মিথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…