অস্ট্রেলিয়া-ভারতের পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথমটিতে পার্থে টপঅর্ডারে শুভমন গিলকে পাচ্ছে না ভারত। শনিবার অনুশীলনে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি। তবে চোট গুরুতর নয় গিলের।
গিল অ্যাডিলেডে ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে ফিরতে পারবেন। ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে দুদিনের ম্যাচেও খেলবেন না তিনি। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে অবশ্য কিছু জানায়নি এখনও।
গিলের আগে অধিনায়ক রোহিত শর্মাকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে ভারতের। তারও দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। টপঅর্ডারের দুই ব্যাটারের অনুপস্থিতে সুযোগ পেতে চলেছেন লোকেশ রাহুল। সুযোগ পেতে পারেন অভিমন্যু ঈশ্বরণ ও দেবদূত পাড্ডিকাল।
লোকেশ এ-দলের হয়ে খেলার জন্য আগে থেকেই অস্ট্রেলিয়ায় আছেন। দুই ম্যাচ খেলে ৪ ও ১০ রান করেছেন। ডানহাতের কনুইতে আঘাত পাওয়ার পর শনিবার আবারও নেটে অনুশীলন শুরু করেছেন তিনি।





