চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভালে অজিদের হারিয়ে এগিয়ে গেল সূর্যকুমারের ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা ওভালে অজিদের বিরুদ্ধে জয় উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজে হারের পর টি-টুয়েন্টিতে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত।  তৃতীয়টিতে জিতে সমতায় এসেছিল সূর্যকুমার যাদবের দল। চতুর্থ ম্যাচে ৪৮ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে মিচেল মার্শের দল। ভারতকে গিয়ে দিয়ে ম্যাচসেরা হয়েছেন অক্ষর প্যাটেল।

ওভালে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মার্শ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ভারত। জবাবে ১১৯ রানে অলআউট হয়েছে অজিরা, ৪৮ রানের জয় তুলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন সফরকারী দল।

ব্যাটে নেমে ভারতের দুই উদ্বোধনী শুভমন গিল ও অভিষেক শর্মা জুটি গড়েন ৫৬ রানের। অভিষেক ২৮ রানে সাজঘরে ফেরার পর শিভাম দুবে ও সূর্যকুমার যাদবের সাথে ৩২ ও ৩৩ রানের দুটি জুটি গড়েন গিল। পরে আর কোন বড় জুটি হয়নি।

ভারতের সর্বোচ্চ ৪৬ রান করেন গিল। ২৮ রান আসে অভিষেকের থেকে এবং ২২ রান করেন দুবে। ২১ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।

অজিদের নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা নেন ৩টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জাভিয়ের বার্টলেট ও মার্কাস স্টয়নিস।

লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলে অস্ট্রেলিয়ার। ৬৭ রানে ১ উইকেট থেকে বাকি উইকেটগুলো পড়তে বেশি সময় লাগেনি। সর্বোচ্চ ৩০ রান আসে অধিনায়ক মার্শের থেকে। ২৫ রান করেন ম্যাথু শর্ট। ১৭ রান করেন স্টয়নিস।

Reneta

৩ রানে ৩ উইকেট নিয়েছেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। ২টি করে উইকেট নেন শিভাম দুবে ও প্যাটেল। একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষরঅস্ট্রেলিয়াগিলভারতমার্শলিড স্পোর্টসসুন্দরসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT