ক্রিকেট

রফিক-মিনহাজুলদের হারালেন আকরাম-রাজ্জাকরা

স্বাধীনতা দিবসে সাবেকদের টি-টেন ম্যাচ

বাংলাদেশ ক্রিকেট দল ও কোচিং স্টাফরা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, ক্যাপশনে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রতিবারের মতো এবারও সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টেন ফরম্যাটে দেশের সাবেক ক্রিকেটাররা লাল এবং সবুজ দলে ভাগ হয়ে খেলেছেন। মাঠের লড়াইয়ে মোহাম্মদ রফিক-মিনহাজুল আবেদিন নান্নুদের সবুজ দলকে ২৭ রানে হারিয়েছে আকরাম খান-আব্দুর রাজ্জাকদের লাল দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দুপুর আড়াইটায় ম্যাচ গড়ায়। টসে জিতে আগে ব্যাটে নেমে লাল দল নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১১০ রান তোলে। জবাবে নেমে ৫ উইকেটে ৮৩ রানে থামে সবুজ দল।

আগে ব্যাটে নামা লাল দলের হয়ে সর্বোচ্চ রান করেন মেহরাব হোসেন অপি। ২০ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। ১১ বলে ২৫ রান করেন হান্নান সরকার। ফয়সাল হোসেন ডিকেন্স করেন ৭ বলে ১৭ রান, আব্দুর রাজ্জাক ১৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। সবুজ দলের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত ও মুশফিকুর বাবু।

লক্ষ্য তাড়ায় নেমে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে সবুজ দল। ১২ বলে সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন তালহা জুবায়ের। ১৭ বলে ২৫ রান করেন রফিক। লাল দলের পক্ষে ২টি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও ফয়সাল হোসেন ডিকেন্স।

বিষয়:আকরাম বিসিবি রফিক রাজ্জাক স্বাধীনতা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…