ফুটবল

স্বাধীনতা দিবস ফুটবলে সাবেকদের মিলনমেলা

বাংলাদেশের সাবেক ফুটবল খেলোয়াড়রা স্বাধীনতা দিবস উপলক্ষে একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ফুটবল খেলোয়াড়রা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একত্রিত হয়ে ট্রফি নিয়ে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ফুটবলারদের অংশগ্রহণে হল প্রীতি ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে খেলা হয়েছে। সবুজ দলের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে লাল দল।

সাবেক ফুটবলাররা লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচটি খেলেছেন। ম্যাচ শেষে দুদলের খেলোয়াড়দের ট্রফি ও মেডেল দেন সাফ ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, এএফসি ও বাফুফের কার্যনির্বাহী সদস্য এবং মেয়েদের ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিষয়:প্রীতি ফুটবল ম্যাচ বাফুফে সবুজ দল স্বাধীনতা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…