প্রবাস সংবাদ

জেদ্দা কনস্যুলেটে স্বাধীনতা দিবস পালন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে জেদ্দা কনস্যুলেটে পতাকা উত্তোলন ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা কনস্যুলেটে স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে পালন করা হয়েছে বাংলাদেশ ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

এদিন সকালে কনস্যুলেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। কনস্যুলেট প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী স্মৃতি সৌধে পুস্পার্ঘ্য অর্পণ করে কনস্যুলেটসহ প্রবাসীরা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। আলোচনার অংশগ্রহণ করেন প্রবাসী নেতৃবৃন্দ। প্রদর্শন করা হয় ভিডিও চিত্র। পালন করা হয় এক মিনিট নীরবতা।

সবশেষে বঙ্গবন্ধুসহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিষয়:জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…