চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

হাফিজ আল আসাদহাফিজ আল আসাদ
১১:৩৩ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০২৫
প্রবাস সংবাদ
A A

পর্তুগালের যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপি স্বাধীনতা দিবস উদযাপনের উৎসবে আলোচনা সভা,অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ দূতাবাস পর্তুগালের রাজধানী লিসবনে আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

দুতাবাস প্রধান এস এম গোলাম সরওয়ার এর সঞ্চালনায় এবং মিসেস লায়লা মুনতাজেরী দীনা- চার্জ ডি’অ্যাফেয়ার্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। দিনের শুরুতে চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন। স্বাধীনতা দিবসের আলোচনার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত ঢকুমেন্টরি প্রদর্শিনী করা হয়।

অনুষ্ঠানে চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা বলেন, স্বাধীনতা দেশের মুক্ত পরিবেশে মানুষের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ জাতিকে আলোর পথে এগিয়ে নিতে কাজ করছে। এই যাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় বক্তারা বাংলাদেশিদের জীবনে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করে দূতাবাসের পক্ষ থেকে যেখানে ৮টি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেয়। ফুটবল খেলায় পর্তুগাল বাংলা প্রেস ক্লাব রানার্সআপ অর্জন করে।

Reneta

খেলা শেষে পুরস্কার বিতরণী ইফতারের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসে অনুষ্ঠান শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালবাংলাদেশ দূতাবাসলিসবনস্বাধীনতা দিবস উদযাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬

নাঈম ইসলামকে পুলিশের মারধর, বিসিবির নিন্দা ও তদন্ত দাবি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT