চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বাধীনতা পুরস্কার-২০২৩ পাচ্ছেন দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কারে ভূষিত করছে সরকার।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

স্বাধীনতা পুরস্কার পুরস্কারপ্রাপ্তরা হলেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ. জি. মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।

সাহিত্যে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মরহুম ড. মুহাম্মদ মঈনউদ্দীন আহমেদ (সেলিম আল দীন)। সংস্কৃতিতে মনোনীত হয়েছেন পবিত্র মোহন দে। ক্রীড়াক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন এ এস এম রকিবুল হাসান।

গবেষণা ও প্রশিক্ষণে মনোনীত হয়েছেন বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফেরদৌসী কাদরী।

Reneta

এছাড়া সমাজসেবায় স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার। ২৬ মার্চ, স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাধীনতা পুরস্কার-২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনো ‘বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন’

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় প্রতীক হারানোর শঙ্কায় মমতার তৃণমূল

জুন ২৩, ২০২৬

পাকা আমে জমলো তারকা আড্ডা!

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপনে বাংলাদেশজুড়ে নানা আয়োজনের ঘোষণা

জুন ২৩, ২০২৬

প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT