চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টকহোমে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৬
প্রবাস সংবাদ
A A

সুইডেনের রাজধানী স্টকহোমে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।

দিবসটি উপলক্ষে ২৬ মার্চ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এ ছাড়া ২৭ মার্চ বিকেলে স্টকহোমের একটি হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুইডেনের অভিবাসন মন্ত্রী ইয়োহান ফোরশেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সংসদ সদস্য, সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে নির্যাতিত নারী এবং স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিক অতিথিদের সামনে তুলে ধরেন।

ইয়োহান ফোরশেল তাঁর বক্তব্যে বাংলাদেশ ও সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশি চিত্রশিল্পী শওকত হোসেন খানের একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের মাটি ও মানুষের বিভিন্ন দিক উঠে আসে।

Reneta

শেষে অতিথিদের দেশীয় খাবারে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন সম্ভাবনা ও উন্নয়ন অগ্রগতির ওপর প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়, যা উপস্থিত বিদেশি অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়োহান ফোরশেলওয়াহিদা আহমেদকূটনৈতিক সম্পর্কচিত্রপ্রদর্শনীপ্রবাসী বাংলাদেশিবাংলাদেশ দূতাবাসবাংলাদেশ সংস্কৃতিমুক্তিযুদ্ধসুইডেনস্টকহোমস্বাধীনতা ও জাতীয় দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিসা পেলেই যুক্তরাষ্ট্র ভ্রমণ নিশ্চিত নয়: দূতাবাস

পরবর্তী

রিমান্ডে যেসব প্রশ্নের মুখোমুখি সাবেক দুই জেনারেল

পরবর্তী

রিমান্ডে যেসব প্রশ্নের মুখোমুখি সাবেক দুই জেনারেল

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার

সৌদি-তুরস্ক-মিশরকে নিয়ে বসছে পাকিস্তান

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT