চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদার হলে দুই দেশের অংশীদারিত্বের পাশাপাশি কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাও বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

চীনের গুয়াংডংয়ে ‘কারিগরি শিক্ষা সেতুবন্ধন ও চীন-বাংলাদেশ অর্থনৈতিক-বাণিজ্য মেধা উন্নয়ন’ শীর্ষক সিম্পোজিয়ামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, শিক্ষাকে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সবার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক কর্মক্ষেত্রের জন্য তরুণদের প্রস্তুত করতে চীনা ভাষাসহ তৃতীয় ভাষা শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই সম্পর্ককে দীর্ঘমেয়াদে এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। আন্তর্জাতিক বাণিজ্য, ক্রস-বর্ডার ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল টেকনোলজি ও আধুনিক লজিস্টিকসের মতো খাতে দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার।

চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বাংলাদেশে আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মাহদী আমিন। এ ক্ষেত্রে দুই দেশের শিক্ষক ও গবেষকদের মধ্যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ ও যৌথ কার্যক্রম বাড়ানোর পাশাপাশি চীনের বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

চীনের শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের কারিগরি শিক্ষার পাঠ্যক্রম আধুনিকায়নের কথাও বলেন তিনি। আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম ও যৌথ সার্টিফিকেশনের ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের পলিটেকনিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চীনের শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি অংশীদারিত্ব তৈরির ওপর গুরুত্ব দেন মাহদী আমিন। এর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশ ও চীনের শিল্পাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশে আধুনিক ল্যাব ও ব্যবহারিক প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মাহদী আমিন বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী পেশা বেছে নেওয়ার সুযোগ পাবে। আর্থিক সীমাবদ্ধতার কারণে কেউ যাতে পিছিয়ে না থাকে, সেটিও নিশ্চিত করতে চায় সরকার।

সিম্পোজিয়ামের আলোচনার ভিত্তিতে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পখাতের অংশীদারদের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো তৈরির আহ্বান জানান তিনি।

চীনের শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে এসে আধুনিক ল্যাব স্থাপন, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের বিশ্বমানের জনশক্তিতে পরিণত করার কাজে অংশীদার হওয়ার আহ্বানও জানান মাহদী আমিন।

ট্যাগ: চীনধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টাপ্রধানমন্ত্রীর কার্যালয়বাংলাদেশমাহদী আমিনশিক্ষা খাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

পরবর্তী

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, বেইজিং বলছে ‘মিথ্যা’

পরবর্তী
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, বেইজিং বলছে ‘মিথ্যা’

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT