চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালবাগ কেল্লায় মুঘল আমলের নতুন হাম্মামখানা উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A

প্রায় ২ কোটি টাকা খরচ করে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে লালবাগ কেল্লার ঐতিহাসিক হাম্মামখানা সংস্কার করেছে। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি সংস্কার ও পুনরুদ্ধার করা পুরনো ঢাকার লালবাগ কেল্লায় অবস্থিত মুঘল আমলের হাম্মাম খানা উদ্বোধন করেন।

এর আগে ২০২১ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) কার্যক্রমের আওতায় দুই বছর মেয়াদী পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজটি শুরু হয়। ১৭ শতকে তৈরি প্রাচীন লালবাগ দুর্গের তিনটি প্রধান কাঠামোর অন্যতম মুঘল হাম্মাম খানার পুনরুদ্ধার ও স্থাপত্য কলার নথিবদ্ধকরণের কাজে এএফসিপি তহবিল থেকে মোট ১ লাখ ৮৫ হাজার ৯৩৩ আমেরিকান ডলার (প্রায় ২ কোটি টাকা) খরচ করা হয়েছে।

পুনরুদ্ধার করা মুঘল হাম্মাম খানা উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ‘রেস্টরিং, রেট্রোফিটিং অ্যান্ড থ্রিডি আর্কিটেকচারাল ডকুমেন্টেশন অফ হিস্টোরিকাল মুঘল-এর হাম্মাম খানা অ্যাট লালবাগ ফোর্ট’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘বিশ্বজুড়ে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রসার, মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করা যুক্তরাষ্ট্রের জন্য অগ্রাধিকার। আগামী প্রজন্মের জন্য আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বিদেশে যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগগুলোর অন্যতম হলো অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)। গত ২০ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশে ১১টি এএফসিপি প্রকল্পকে সহায়তা দিয়েছে যার মোট প্রকল্প মূল্য প্রায় ৬ কোটি টাকা (৫,৭৬,০০০ আমেরিকান ডলার)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT