চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র নতুন কমিটির অভিষেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
কুষ্টিয়া, জনপদ
A A
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিশ্রু‌তিশীল সংগঠন ‘কু‌ষ্টিয়া সাংবা‌দিক ফোরা‌ম ঢাকা’ এর বা‌র্ষিক সাধারণ সভা, বিদায় সংবর্ধনা ও অ‌ভি‌ষেক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বে সদ‌্যবিদায়ী সভাপতি রে‌জোয়ান‌ুল হক রাজার সভাপতিত্বে এবং সদ‍্য বিদায়ী সাধারণ সম্পাদক আদিত্য শাহীন সঞ্চালনায় প্রথম সাধারণ সভা হয়।

পরে বিদায়ীদের সংবর্ধনা শেষে নব‌-নির্বা‌চিত সভাপ‌তি আবু বকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক রনজক রিজ‌ভীসহ নতুন কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়। নবনির্বাচিতদের শপথবাক‌্য পাঠ করান প্রধান নির্বাচন ক‌মিশনার কাজল রশীদ শাহীন।

Banglabid

নতুন সভাপতি আবু বকর সিদ্দীক বলেন, কুষ্টিয়ার সামগ্রিক উন্নয়নে এই ফোরামের সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। আগামীতে তার কমিটি সেই গুরুত্বপূর্ণ কাজটি রাখবে বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে যোগ দেন বাংলা‌দেশ জাতীয় ক্রিকেট দ‌লের সা‌বেক অধিনায়ক কুষ্টিয়ার কৃতি সন্তান হা‌বিবুল বাশার সুমন। তিনিও এই সংগঠনের প্রয়োজনে এবং কুষ্টিয়ার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদী। তিনি বলেন, নতুন কমিটির নেতৃত্ব সঠিকভাবে এগিয়ে যাবে। বিগত দিনের চেয়ে এই ফোরাম আগামীতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

Reneta

এছাড়াও উপস্থিত বক্তারা ব‌লেন, সামা‌জিক দায়বদ্ধতা থে‌কে কু‌ষ্টিয়ার সকল উন্নয়‌নে গণমাধ‌্যমকর্মী‌দের ভূ‌মিকা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত কু‌ষ্টিয়ার গণমাধ‌্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপ‌তি আবু বকর সিদ্দীক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক রনজক রিজ‌ভী, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু, সাংগঠনিক সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জাফর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয়, মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজজিনা তনু, নির্বাহী সদস্য আতিক হেলাল, আব্দুল্লাহ জেয়াদ, শাজাহান আকন্দ শুভ, মাহমুদুল করিম চঞ্চল, ফারুক হোসেন, মহসিন আশরাফ, মো. জাহিদুজ্জামান, ওয়াহেদ আহমেদ উজ্জল, জহির মুন্না ও সাবিনা ইয়াসমিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুষ্টিয়াকুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ সফর স্থগিত করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

জিআইটিইএক্স এশিয়ায় অংশ নেবে সাইবার সিকিউরিটি স্টার্টআপ ‘অ্যাক্সিলার’

পরবর্তী
সাইবার সিকিউরিটি স্টার্টআপ অ্যাক্সিলার এর প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিআইটিইএক্স এশিয়ায় অংশ নেবে সাইবার সিকিউরিটি স্টার্টআপ ‘অ্যাক্সিলার’

নদী ও বনভূমি দখলদার উচ্ছেদের জন্য আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের নদী, বনভূমি ও সি-বিচ থেকে অবৈধ দখলদার উচ্ছেদের হুঁশিয়ারি

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT