চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় ব্র্যাক একাডেমির দ্বিতীয় শাখা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
জনপদ, বগুড়া, শিক্ষা
A A
ব্র্যাক একাডেমির নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশের শিশুদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের (বিইপি) অন্যতম ফ্ল্যাগশিপ মডেল হিসেবে বগুড়ায় ব্র্যাক একাডেমির দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। এর আগে ২০১৯ সালে কুমিল্লায় ব্র্যাক একাডেমির প্রথম শাখাটি চালু হয়।

বুধবার ৭ ফেব্রুয়ারি ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে গত ১০ জানুয়ারি বগুড়া সদরের বকশি বাজার মোড়ে ব্র্যাক একাডেমির যাত্রা শুরু হয়।

ব্র্যাক একাডেমি মূলত জেলা শহরগুলোতে শিশুদের সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে।

আধুনিক শিখন পদ্ধতি, সমৃদ্ধ বিষয়বস্তু ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার প্রতি কৌতুহল সৃষ্টি, মূল্যবোধ, আচার-আচরণ, সম্মান ও দায়িত্ববোধ জাগিয়ে তুলে সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সহয়তা করছে।

অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণির ১০২ জন শিক্ষার্থীকে সাফল্য ও সমৃদ্ধি কামনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের এডুকেশন, স্কিলস ডেভলপমেন্ট, মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ, বিশেষ অতিথি মেয়র মো. রেজাউল করিম বাদশা ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাভেদ আখতারসহ অনেকে।

মোহাম্মদ-আল-মারুফ ব্র্যাক একাডেমির উদ্ভাবনী শিক্ষা পদ্ধতির বিষয়ে তার আগ্রহের কথা জানান। তিনি আধুনিক শিক্ষাপদ্ধতি ও খেলাধুলার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরে জানান, তার শৈশবে এ ধরনের কোনো সুযোগ ছিল না। তিনি মানসম্পন্ন শিক্ষার বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রতিও গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি মানসম্পন্ন শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরণে ব্র্যাক একাডেমির নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলা ও স্কুলের সংখ্যা বাড়ানোর জন্য ব্র্যাককে আহ্বান জানান।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্র্যাক একাডেমির স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য তিনি এর কর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া স্কুল প্রাঙ্গনকে সুন্দরভাবে সাজানো ছাড়াও এর মানসম্পন্ন ও উপযোগী পাঠ্যসূচি তৈরিতে তাদের ভূমিকার প্রশংসা করেন।

আসিফ সালেহ্ বলেন, অনেক গবেষণা ও পৃথিবীর শ্রেষ্ঠ কারিকুলাম নির্মাতাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা একবিংশ শতাব্দির উপযোগী একটা শিক্ষাব্যবস্থা তৈরি করতে চেয়েছি।

তিনি বলেন, ব্র্যাক একাডেমির লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে ভবিষ্যতে নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তোলা। বগুড়ায় একাডেমির শাখা সম্প্রসারণের মাধ্যমে ব্র্যাক সবার জন্য সহজলভ্য ও মানসম্পন্ন শিক্ষা প্রদান করে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে স্থায়ী প্রভাব ফেলতে প্রস্তুত।

ট্যাগ: বগুড়াবগুড়ায় ব্র্যাক একাডেমিব্র্যাক একাডেমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারে সংঘাত: টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

পরবর্তী

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

পরবর্তী
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২০২৪. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

আনন্দিত হাসি সহ যুবক ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT