চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ইনানীতে নৌবাহিনীর জেটি ভেঙে দুই ভাগ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
২:৪০ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দুই ভাগ হয়ে গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানা’র প্রভাবে ঢেউয়ের ধাক্কায় এ ঘটনা ঘটে। জেটি ভেঙে যাওয়ায় সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণেও দেখা দিয়েছে বিপত্তি।

বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) সকালে জেটি ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। তিনি জানান, কি কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা উত্তাল রয়েছে সাগর। গতরাতে আনুমানিক ২-৩ টায় প্রচন্ড ঢেউয়ে জেটির সাথে বাঁধা একটি ছোট বার্জের ধাক্কায় জেটিটি ভেঙে গেছে।

স্থানীয়রা আরও জানিয়েছে, বার্জটি জেটির সাথে বেঁধে রাখায় মধ্যরাত থেকে বাতাসের ধাক্কায় বিকট শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু এসময় কেউ জেটিতে এবং বার্জে ছিল না। জেটি ভেঙে যাওয়ার পর আজ সকাল ১০টা পর্যন্ত কাউকে জেটির আশেপাশে দেখা যায়নি।

শেখ হাসিনা সরকারের সময় ২০২০ সালে আন্তর্জাতিক নৌমহড়া অনুষ্ঠানের জন্য বাংলাদেশ নৌবাহিনী জেটিটি নির্মাণ করেছিল। ২০২২ সালে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার নাগরিক ফোরামের দায়ের করা রীটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি করেছিলেন জেটি অপসারণের জন্য। ফোরাম সভাপতি আনম হেলাল উদ্দিন জানান, আদালতের রুল জারির পরেও জেটি অপসারণ করা হয়নি।

এদিকে গত বছর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক জাহাজ আসা যাওয়া করছিল উক্ত জেটি দিয়ে। আগামি পহেলা নভেম্বর থেকেও জেটি দিয়ে দ্বীপে যাতায়াতের প্রস্তুতি নেয়া হচ্ছিল জাহাজ কোম্পানীগুলোর পক্ষ থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনানী নৌবাহিনীর জেটিকক্সবাজারঘুর্ণিঝড় ডানাভেঙে দ্বিখণ্ডিত
শেয়ারTweetPin

সর্বশেষ

খেলার জন্য নেইমারের কোন ‘অনুপ্রেরণার’ প্রয়োজন হয় না

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষার ‘নতুন কারিকুলাম’ বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

জুন ২৫, ২০২৬

ফুটবল নিয়ে উন্মাদনা, পাড়া-মহল্লায় ‘ব্রাজেন্টিনা ক্লাব’!

জুন ২৫, ২০২৬

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জুন ২৫, ২০২৬

ভেনিজুয়েলায় দু’দফা শক্তিশালী ভূমিকম্পে বহু প্রাণহানির আশঙ্কা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT