যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আজ। স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নিয়ম অনুযায়ি, সরাসরি ভোটের পর অঙ্গরাজ্যগুলোর ইলেক্টোরাল কলেজ ভোটের মাধ্যমে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট। সেকারণে আজ ভোট হলেও ফল ঘোষণায় বিলম্ব হতে পারে। প্রেসিডেন্ট প্রার্থী ছয়জন হলেও মূল প্রতিদ্বন্দ্বি কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। মার্কিন সংবাদমাধ্যম বলছে, ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে অভিবাসী ভোটারদের।






